1. admin@dainikjanatarnews.com : admin :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৭ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির আশুলিয়া ও হেমায়েতপুরে ফের শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি হাসিব ও তাঁর স্ত্রীর ওপর হামলা, সাবেক ছাত্রলীগ নেতাসহ আসামি ১৬ আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা এরদোগানের সঙ্গে তারেক রহমানের বৈঠক: প্রতিরক্ষা ও বাণিজ্যে গুরুত্ব মানিকগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা। ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে

হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিলেন রিপাবলিকানরা

  • আপডেট টাইম: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আটকে দিয়েছেন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যরা। মঙ্গলবারের ভোটে তাদের এই অবস্থানের ফলে আপাতত পদ হারানোর ঝুঁকি থেকে রেহাই পেলেন বিতর্কিত এই প্রতিরক্ষামন্ত্রী। তবে আগামী বছর কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে গেলে তারা নতুন করে অভিশংসনের উদ্যোগ নিতে পারেন। অভিশংসনের প্রস্তাব নিয়ে প্রক্রিয়াগত ভোটের কয়েক ঘণ্টা আগেই হেগসেথ এই অভিশংসনের প্রচেষ্টাকে ‘প্রহসন’ বলে আখ্যা দেন। একই সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর নেতৃত্বে তার ভূমিকার পক্ষে জোরালো বক্তব্য তুলে ধরেন। হেগসেথের বক্তব্যের প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রতিনিধি পরিষদে হেগসেথের বিরুদ্ধে আনা অভিশংসনের আটটি অভিযোগ রিপাবলিকান নিয়ন্ত্রিত বিচার বিভাগীয় কমিটিতে পাঠানোর প্রস্তাব ২১১-২০৪ ভোটে পাস হয়। তবে অভিশংসনের উদ্যোগের উদ্যোক্তা প্রতিনিধি টমাস ম্যাসি আগেই সতর্ক করেছিলেন, অভিযোগগুলো কমিটিতে পাঠানো হলে কার্যত অভিশংসনের প্রক্রিয়াটি থেমে যাবে।

কেন্টাকির বিদায়ী রিপাবলিকান প্রতিনিধি ম্যাসি আশা করেছিলেন, হেগসেথের নীতিতে অসন্তুষ্ট এবং ইরান যুদ্ধের অজনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন রিপাবলিকান সদস্যদের কাছ থেকে তিনি সমর্থন পাবেন। তবে তাকে ছাড়া আর কোনো রিপাবলিকান সদস্য প্রস্তাবের পক্ষে অবস্থান নেননি। অন্যদিকে, ডেমোক্র্যাটরা অভিশংসনের উদ্যোগের প্রতি জোরালো সমর্থন জানালেও ভোটের সময় তাদের ১১ জন সদস্য অনুপস্থিত ছিলেন।

ভোটের পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, হেগসেথকে অভিশংসনের প্রচেষ্টা ‘শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে!’

অভিশংসন-সংক্রান্ত এই ঘটনা ট্রাম্প ও হেগসেথকে আরও কাছাকাছি এনেছে কি না, সেই ইঙ্গিতও পাওয়া গেছে ট্রাম্পের বক্তব্যে। তিনি বলেন, ইরান, ভেনেজুয়েলা ও অন্যান্য বিষয়ে হেগসেথের ভূমিকা ‘একজন মহান মার্কিন দেশপ্রেমিককে সব অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে’।

হেগসেথ অভিশংসিত হলে তিনিই হতেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে অভিশংসনের মুখে পড়া প্রথম প্রতিরক্ষামন্ত্রী। সর্বশেষ ১৮৭৬ সালে মার্কিন সামরিক বাহিনীর কোনো বেসামরিক শীর্ষ কর্মকর্তা অভিশংসিত হয়েছিলেন। সে সময় উইলিয়াম বেলকন্যাপ ‘যুদ্ধমন্ত্রী’ পদে দায়িত্ব পালন করছিলেন।

হেগসেথ নিজেকে ‘যুদ্ধমন্ত্রী’ হিসেবে পরিচয় দেন। গত বছর দায়িত্ব নেওয়ার পর মার্কিন সামরিক বাহিনীকে দুর্বল ও অতিমাত্রায় ‘ওক’ (প্রগতিশীল সামাজিক মূল্যবোধে প্রভাবিত) হিসেবে আখ্যা দিয়ে বাহিনীর ভাবমূর্তি নতুন করে গড়ে তোলার যে উদ্যোগ তিনি নিয়েছেন, এটি তারই অংশ। তবে কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করতে পারবেন না। সূত্র: রয়টার্স ও আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি