1. admin@dainikjanatarnews.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ফ্যাসিবাদের বিরুদ্ধে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ২০২৬ মামা অ্যাওয়ার্ডস: অষ্টমবার বর্ষসেরা হয়ে বিটিএসের ইতিহাস গফরগাঁওয়ে থামছে না ট্রান্সফরমার চুরি, বিপাকে কৃষক-গ্রাহক স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে প্রান্তিক মানুষের দোরগোড়ায়: রাষ্ট্রপতি দুই আন্তর্জাতিক আসরে স্বর্ণ জিতে বাংলাদেশের পতাকা উড়ালেন রাফসান মাহির সিএমপি পুলিশের ভ্যান চুরির ঘটনায় ৪ পুলিশ বরখাস্ত শিকাগোতে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণ সৌদি আরবের হামলায় ইয়েমেনে নিহত ৪, আহত ১৮ শাহজালাল বিমানবন্দর থেকে আটক শীর্ষ সন্ত্রাসী ‘সুইডেন আসলাম’ দুপুরে এনসিপির সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী

দেশে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এ লক্ষ্যে শিগগিরই জাতীয় এসএমই নীতিমালা-২০২৬ এর খসড়া অনুমোদন করবে মন্ত্রিসভা।

রোববার (২২ নভেম্বর) জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।

বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করা হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে শিল্পখাতের প্রতিবন্ধকতা দূর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সহজ শর্তে ঋণ প্রদান, আধুনিক প্রশিক্ষণসহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসএমই পণ্যের আধুনিক মান বজায় রাখা, প্যাকেজীকরণ ও বিশ্ববাজারে প্রবেশে যথাযথ সহযোগিতা করা হবে। এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ৫ বছরে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এর আগে, অনুষ্ঠানে যোগ দিয়ে এসএমই উদ্যোক্তা পুরষ্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। সাতটি বিভাগ ও একটি বিশেষ বিভাগে মোট ৮ জন উদ্যোক্তাকে এই পুরস্কার দেওয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জাতীয় এসএমই পণ্য মেলায় এবার অংশ নিয়েছেন ৩৮০ জন উদ্যোক্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি