1. admin@dainikjanatarnews.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

অবসরের আগেই রাজনীতিতে ভারতীয় স্পিনার চাহাল, মোদির দলে পেলেন বড় পোস্ট

  • আপডেট টাইম: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল ক্রিকেটের পাশাপাশি রাজনীতির অঙ্গনেও পা রাখলেন। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় ওবিসি মোর্চার নির্বাহী কমিটিতেও স্থান পেয়েছেন তিনি। শনিবার (২১ নভেম্বর) বিজেপি সভাপতি নিতিন নবীন দলটির ওবিসি মোর্চার নতুন কর্মকর্তা, জাতীয় নির্বাহী সদস্য ও বিভাগীয় প্রধানদের তালিকা ঘোষণা করেন। সেই তালিকাতেই চাহালের নাম রাখা হয়।

এ নিয়োগের পর ৩৬ বছর বয়সী লেগ-স্পিনার এক্স-এ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি সভাপতি নিতিন নবীন এবং ওবিসি মোর্চার জাতীয় সভাপতি অমরপাল মৌর্যকে ধন্যবাদ জানান। চাহাল লেখেন, বিজেপি পরিবারে তাকে স্থান ও সম্মান দেওয়ার জন্য তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

হরিয়ানার জিন্দ জেলায় জন্ম নেওয়া চাহাল ভারতের অন্যতম সফল সীমিত ওভারের স্পিনার। ক্রিকেটে প্রতিষ্ঠা পাওয়ার আগে তিনি যুব পর্যায়ে দাবায়ও ভারতের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর ৭২টি ওয়ানডেতে ১২১ ও ৮০টি টি-টোয়েন্টি ম্যাচে ৯৬ উইকেট নেন তিনি।

আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন তিনি। ২০২২ সালে রাজস্থানের হয়ে ২৭ উইকেট নিয়ে ‘পার্পল ক্যাপ’ জেতেন। ২০২৩ সালে আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি হন এবং ২০২৪ সালে টুর্নামেন্টে ২০০ উইকেট পূর্ণ করেন।

গত অক্টোবরে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেও সীমিত ওভারের ক্রিকেটে ভারতের হয়ে খেলা চালিয়ে যেতে চান চাহাল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি