1. admin@dainikjanatarnews.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি মাদ্রাসায় বলাৎকার রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি

যুক্তরাষ্ট্রের নতুন হামলা, কুয়েত ও জর্ডানে পাল্টা আঘাত ইরানের

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। এর জবাবে কুয়েত ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে তেহরান।

বৃহস্পতিবার (১৬ জুলাই) একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দাবি, তারা নতুন দফায় ইরানের কেশম দ্বীপ, বন্দর আব্বাস ও চাবাহার এলাকায় হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও এসব এলাকায় বিস্ফোরণের খবর নিশ্চিত করেছে।

অন্যদিকে, ইরান জানিয়েছে, তারা কুয়েত ও জর্ডানে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সম্পদ লক্ষ্য করে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। সম্ভাব্য আকাশ হামলার আশঙ্কায় প্রতিবেশী বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকার ইরানের একটি বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। সেটিকে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে অচল করে দেওয়া হয়েছে।

এ ছাড়া যুক্তরাষ্ট্র জানিয়েছে, রোমে অনুষ্ঠিত আলোচনার পর দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনাদের সীমিত প্রত্যাহারের কাঠামো ও নির্দেশিকা নিয়ে লেবানন ও ইসরায়েল একটি সমঝোতায় পৌঁছেছে।

সূত্র: আল জাজিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি