1. admin@dainikjanatarnews.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি মাদ্রাসায় বলাৎকার রোধে সরকার কঠোর ব্যবস্থা নেবে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের স্টাফ পরিচয়ে প্রতারণা, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ৭০ হাজার পুলিশ মোতায়েন ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫১২ প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী আমি বাদাম বিক্রেতা, আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মিলাইছি

খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

  • আপডেট টাইম: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির সপ্তাহব্যাপী জানাজা ও দাফন প্রক্রিয়ায় চার কোটিরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত সর্বোচ্চ নেতা আলি খামেনির সপ্তাহব্যাপী জানাজা ও দাফন প্রক্রিয়ায় চার কোটি ১০ লাখ থেকে চার কোটি ৩০ লাখ মানুষ অংশগ্রহণ করেছেন।

ইরানের প্রেস টিভি খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়াকে ‘বিশ্বের দেখা সর্ববৃহৎ শোকযাত্রা’ বলে অভিহিত করেছে। তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদ—এই পাঁচটি শহরে জানাজা ও দাফন প্রক্রিয়া অনুষ্ঠিত হয়।গত শনিবার তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্সে এই প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়।

গাজা থেকে ইরানের আঞ্চলিক মিত্র হামাস ও ইসলামিক জিহাদ, লেবানন থেকে হিজবুল্লাহ এবং ইয়েমেন থেকে হাউছিদের প্রতিনিধিদল এতে উপস্থিত ছিল। তেহরানে মার্কিন-ইসরাইলি হামলায় খামেনি নিহত হন। এর চার মাসেরও বেশি সময় পর তাকে দেশটির পবিত্রতম শিয়া মাজারে দাফন করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি