1. admin@dainikjanatarnews.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি স্বর্ণালংকার চুরি জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা দেশে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করার আহ্বান প্রধানমন্ত্রীর অর্থপাচার ও ব্যাংকিং খাতের জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে সরকার: রাষ্ট্রপতি গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: শফিকুর রহমান ইরানের ভয়ে সামরিক ঘাঁটিতে বসবাস করছেন ট্রাম্পের অর্ধডজন মন্ত্রী রুমা বন রেঞ্জে কাঠ পাচারের অভিযোগে ক্ষোভ, মিলছে না কর্মকর্তাকে ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করল রাশিয়া

অর্থপাচার ও ব্যাংকিং খাতের জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে সরকার: রাষ্ট্রপতি

  • আপডেট টাইম: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

অর্থপাচার প্রতিরোধ, ব্যাংকিং খাতে জালিয়াতি বন্ধ এবং বিদেশে পাচার হওয়া অর্থ আইনসম্মত প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আর্থিক খাতে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাষ্ট্রপতি।

তিনি বলেন, গত ১৫ বছরে ব্যাংকিং, বিমা, পুঁজিবাজার ও করপোরেট সুশাসনের ক্ষেত্রে বড় ধরনের দুর্বলতা তৈরি হয়েছে। অসাধু ব্যবসায়িক গোষ্ঠীর সঙ্গে যোগসাজশ করে বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করা হয়েছে। এতে দেশের অর্থনীতি দুর্নীতির চক্রে আটকে পড়েছে।

২০২৪ সালে প্রকাশিত বাংলাদেশের অর্থনীতির শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে রাষ্ট্রপতি জানান, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৮ লাখ কোটি টাকা। এ সময়ে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।

ব্যাংকিং খাতের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, ২০২৬ সালের জুন শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকা। এটি মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ। আর্থিক খাতের প্রকৃত সংকট নিরূপণে ঋণ শ্রেণিকরণের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।

রাষ্ট্রপতি আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা, পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে আন্তর্জাতিক মানসম্পন্ন ও নির্ভরযোগ্য আর্থিক প্রতিবেদন তৈরির ওপর জোর দেন। পাশাপাশি সরকারি ব্যয় ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে স্বচ্ছ হিসাব নিশ্চিত করা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

নিরীক্ষকদের পেশাগত স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, হিসাব পেশাজীবীদের নিরপেক্ষ প্রতিবেদন তৈরির পাশাপাশি যেকোনো ধরনের অযাচিত চাপ মোকাবিলার সাহস থাকতে হবে। জনসম্পদ সুরক্ষায় নিরীক্ষক, হিসাববিদ, রাজস্ব কর্মকর্তা ও প্রকল্প প্রকৌশলীসহ সংশ্লিষ্ট সবাইকে সততা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভয় ও পক্ষপাতমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ বলেও জানান তিনি।

আঞ্চলিক সহযোগিতার প্রসঙ্গে রাষ্ট্রপতি দক্ষিণ এশিয়ায় পারস্পরিক আস্থা ও সম্মিলিত উদ্যোগের বিষয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনের কথা স্মরণ করেন। একই সঙ্গে ১৯৯১ সালে ঢাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাফা সম্মেলন উদ্বোধনের বিষয়টিও উল্লেখ করেন।

এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটালাইজেশন, টেকসই উন্নয়ন, অবৈধ অর্থপ্রবাহ এবং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে জ্ঞান বিনিময় ও পেশাগত সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি