1. admin@dainikjanatarnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম

আধিপত্যবাদী শক্তির সাহায্যে দেশে আসতে পারবেন না শেখ হাসিনা: রিজভী

  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

ফ্যাসিবাদী শক্তি পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কোনো আধিপত্যবাদী শক্তির সাহায্য নিয়ে দেশের মাটিতে পা রাখতে পারবেন না পলাতক শেখ হাসিনা, এ কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কমিটিকে সাথে নিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী দাবি করেন, বল প্রয়োগ করে কোনো হত্যাকাণ্ড ঘটায়নি বর্তমান সরকার, বরং বিএনপি নেতাকর্মীরা হত্যার শিকার হয়েছে৷

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা বাংলাদেশকে কখনোই ভালোবাসেনি, তারাই পেছন থেকে ফ্যাসিস্টদের শক্তি যোগাচ্ছে। সরকারের উন্নয়নকাজ বাধাগ্রস্ত করতে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলমান বলেও অভিযোগ করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা৷

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও নিউজ
স্বত্ব © ২০২৬ দৈনিক জনতার নিউজ
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি