প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ২:২০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৪, ২০২৬, ৫:৪৯ এ.এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত

ঢাকা: আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।
বুধবার (৪ নভেম্বর) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে স্মারক ডাকটিকিট ও উদ্বোধনী খামে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে বিশেষ সিলমোহর ব্যবহার করে এগুলো অবমুক্ত করেন তিনি।
বাংলাদেশ ডাক বিভাগের উদ্যোগে প্রকাশিত স্মারক ডাকটিকিটটি দেশের সব ডাকঘর থেকে বিক্রি করা হবে। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী ফকির মাহবুব আনাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. কামরুজ্জামান এবং ডাক বিভাগের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দৈনিক জনতার নিউজ. All rights reserved.